সুপার সিক্স অর্গানাইজার
সেচ্ছাসেবীদের জন্যই হয়তো কবি লিখেছেন এই মহৎ বাক্যগুলি।
আমাদের সংগঠন এর সকল সেচ্ছাসেবীদের মূল দায়িত্ব হলো ডনর মেনেজ করা।
প্রয়োজনে ডনর এর সাথে যেতে হয় সময় অসময়ে। আমাদের সেচ্ছাসেবীরাও পারসোনাল জীবনে অনেকে চাকরী করেন, অনেকে ব্যবসা করেন বাকিরা সবে মাত্র কলেজ শিক্ষার্থী। সকল ব্যস্ততার মাঝে-ও ইমার্জেন্সি ব্লাড রিকুয়েষ্ট আসার পর সবাই মরিয়া হয়ে পরেন নিজস্ব ডনারদের সাথে যোগাযোগ করার কাজে।
তাছাড়া ও আমাদের বিভিন্ন ইভেন্ট থাকে। যেসকল সেচ্ছাসেবীদের উপর ইভেন্টের দায়িত্ব পরে উপরোক্ত কাজগুলো সম্পাদনের পাশাপাশি তারা ইভেন্টের আয়োজনের দায়িত্ব পুরোনে অক্লান্ত পরিশ্রম করেন।
সদ্য ঘটে যাওয়া সফল ইভেন্টের অর্গানাইজেশনের দায়িত্বে ছিলেন উপরের ৬ জন।
ওদের জন্য দোয়া করবেন, সামনের দিন গুলোতে ওরা যেন আপনাদের আরো ভালো কাজ উপহার দিতে পারেন।


No comments