মুমূর্ষ রোগীর জন্য রক্ত দান ।
আলহামদুলিল্লাহ, গতকাল ১৯ই জানুয়ারি গোগনগর ইউথ ব্লাড ব্যাংক স্টেশন Click Hare থেকে একজন রক্ত শূন্যতার রোগীকে এক ব্যাগ (বি+) রক্ত ডোনেট করতে পেরেছি ।
রক্তদানের অনুভুতি :-
আসলে রক্তদান করার অনুভূতি মুখে বলে অথবা লিখে হয়তো বুঝানো সম্ভব হবেনা, কারন আপনি যখন সেচ্ছায় রক্তদান করে একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে সক্ষম হবেন, তখন মনে যে একধরনের তৃপ্তি পাবেন সে তৃপ্তি দুনিয়ার আর কোথাও আপনি খুজে পাবেন না।
(যখন মনে করবেন নিজের জীবনের কোন মূল্য নেই, কোন অর্থ নেই... রক্তদান করুন, রক্তদানের অনুভূতিই জীবন সম্পর্কে আপনার ধারনা পাল্টে দিবে...
জীবন বৃথা না, মূল্যহীন না - কারন আপনার রক্তেই মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরছে অথবা ফিরবে অনেক মুমূর্ষু রোগী) 
আমি রক্ত কাকে এবং কেনো দিয়েছি :-
আমি রক্ত দিয়েছি একজন বাবার বয়সের মুরুব্বীকে (আংকেল)। তার সমস্যা ছিলো শরীরে রক্ত শূন্যতা । উনি খুবই ভালো মনের মানুষ, আমি রক্তদান করে আসার পর এবং উনি সম্পুর্ন রক্ত নিজের শরীলে নেয়া পর্যন্ত উনি আমাকে ৩ বার কল দিয়ে আমার খোঁজখবর নিয়েছে। যে আমি সুস্থ আছি নাকি, আমি ঠিকমত দুপুরের খাবার নাকি, আমার কোন অসুবিধা হচ্ছে নাকি, ইত্যাদি।
রোগীর নামঃ মোহাম্মদ আব্দুল রশিদ ।
রক্তের গ্রুপ : বি+
সমস্যাঃ রক্ত : শূন্যতা ।
স্থানঃ কেয়ার হসপিটাল, নারায়ণগঞ্জ
রক্তাদাতার নামঃ মোঃ ইয়াছিন ইসলাম রায়হান ।
রক্তের গ্রুপঃ বি+
গোগনগর ইউথ ব্লাড ব্যাংক স্টেশন ।
"রক্ত দিন জীবন বাঁচান"।
মানুষকে রক্তদিতে উৎসাহিত করুন।


No comments